কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. ইসহাক (৩৬)। তিনি একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাকিবুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহপরানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় বিশেষ তল্লাশির মাধ্যমে তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আটক ইসহাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এবং এ ধরনের অপরাধে জড়িত কেউই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি পাবে না।