ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ভোলা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় অফিসার ইনচার্জদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা প্রশংসার দাবিদার। তিনি বলেন, “জেলার জনগণকে নিরাপদ রাখতে ও অপরাধ দমনে ওসিদের নিয়মিত মনিটরিং, অভিযানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”

তিনি বিদায়ী অফিসার ইনচার্জদের আগামীর কর্মজীবনে সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী ওসিগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং জেলা পুলিশের সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) অরিত সরকারসহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিশেষে বিদায়ী অফিসার ইনচার্জগণকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়