লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এস বাবুর সভাপতিত্বে সাংবাদিকদের সার্বিক গণমাধ্যম কার্যক্রম, সংবাদ পরিবেশনের মান উন্নয়ন, পেশাগত নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বক্তারা বলেন, সঠিক তথ্য উপস্থাপন ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।

এ সময় সিনিয়র সাংবাদিক রুহুল আমিন বাবু, আলম মিয়া, রশিদুল ইসলাম, রাজু, আশিকসহ প্রেস ক্লাবের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের সুস্বাস্থ্য, মঙ্গল ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সদস্যরা দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আগামী বছরের কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির নানা উদ্যোগ আলোচনায় উঠে আসে। বক্তারা বলেন, প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি জেলার মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানের শেষে চা-পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।জ