ঢাকা মহানগরী শাখার উদ্যোগে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মাসিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনের গুলশান কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বক্তারা মানবিক মূল্যবোধ, ন্যায় ও সত্যের আদর্শে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, আধুনিক প্রজন্মকে মানবতার রাজনীতি ও সামাজিক দায়িত্ববোধের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের উপদেষ্টা শেখ নয়িমুদ্দিন, আউয়াল কাদেরী, মিজানুর রহমান আখন্দ, জয়নাল আবেদিন হামিম, প্রভাষক আকাশ মোকাররম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুজাহিদুল হক ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সাগর খান দিপু, কেন্দ্রীয় নেত্রী আরফিন রুবি, আমেনা সরকার আশা, তাহমিনা আক্তার, স্বর্ণা আক্তার ও সহ-দপ্তর সম্পাদক আরিফ সৈকতসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ আগামী কার্যক্রম, মানবিক শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের সমাজ উন্নয়নে অংশগ্রহণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সমাবেশ শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।