মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার দুই থেকে তিন হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ উদ্যোগ পরিচালিত হয় মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশনায়। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা, ঔষধ বিতরণসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

এ সময় আফরোজা খানম রিতা বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মেহনতি মানুষের জন্য আরও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।