এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে এবং এপেক্স কেয়ার হসপিটালের সহযোগিতায় শুক্রবার বেগমগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চানু মিয়ার স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ ডাক্তার ১,০০০ জন রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান।
এপেক্স বাংলাদেশের নেতৃবৃন্দ, জেলা ৮ এর বিভিন্ন ক্লাব এবং এপেক্সিয়ানবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের সুষ্ঠু সম্পাদনায় সহযোগিতা করেছেন।
এপেক্স ক্লাবের এই উদ্যোগ স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ধরা হচ্ছে, যা স্বাস্থ্য সচেতনতা এবং মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।