গাইবান্ধার সুন্দরগঞ্জে রামগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ২০২৫ শিক্ষা বর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল, কোরআন শরীফ সবক প্রদান ও বৃত্তি সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার এ আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৫ জন শিক্ষার্থীকে কোরআন শরীফ সবক প্রদান করা হয়। একই সঙ্গে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক জনাব মো. হারুন অর রশিদ বলেন,
“সুন্দরগঞ্জের রামগঞ্জ বাজার ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রতিষ্ঠানটি গত ৮ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা প্রদান করে আসছে। এ বছর ২৫ জন বৃত্তি পেয়েছে। আশা করছি আগামী বছর ৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করবে। সকল অভিভাবকের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মো. আলহাজ আ. রউফ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জনাব মো. ফরমান আলী

জনাব মো. আলহাজ আ. রউফ মেম্বার

জনাব মো. ইমাম আলী

জনাব মো. মহিদুল ইসলাম (পুলিশ সদস্য)

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক—
জনাব মো. টিটু মিয়া, জনাব মো. মোকছেদুল ইসলাম, জনাব মো. বিপ্লব মিয়া এবং হাফেজ মো. শামীম মিয়া।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।