আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহেশ্বরকাটি মৎস্য সেটে নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগকালে তার সফরসঙ্গী ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, মেম্বর শীষ মোহাম্মদ জেরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে প্রার্থী রবিউল বাশার সাধারণ মানুষের মতামত শোনেন এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।