সাতক্ষীরার আশাশুনিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের হলরুমে একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজ সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে এবং পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা–৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, সাবেক জেলা সভাপতি প্রফেসর আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, প্রভাষক জাকির হোসেন ও প্রভাষক মাসুর রহমান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে রিয়াদ হোসেন এবং ছাত্রীদের মধ্যে ফাতেমা খাতুন নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।