আজ ৩ ডিসেম্বর, ২০২৫, বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মরণবার্ষিকী। ১৯৫৬ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছিলেন তিনি। প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, যার সাহিত্যকর্মের কারণে বাংলা সাহিত্যে তিনি নতুন বাস্তবধর্মী ধারার সূচনা করেছিলেন।
তার রচনায় মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম এবং মানুষের মানসিক দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে। মাত্র এক জীবনে তিনি প্রায় ৪০টি উপন্যাস এবং ৩০০টির বেশি ছোটগল্প রচনা করেছিলেন। উল্লেখযোগ্য রচনাসমূহ হলো পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, অতসীমামী, এবং ছোটবকুলপুরের যাত্রী।
আজও তার সাহিত্যিক অবদান বাংলা সাহিত্যে অম্লান। মরণবার্ষিকীতে বিভিন্ন সাহিত্য সংগঠন ও পাঠকসমাজ আলোচনা সভা ও রচনাপাঠের মাধ্যমে তাঁর সাহিত্য ও মানবিক মূল্যবোধ স্মরণ করছে। ৬৯ বছর আগে মৃত্যুবরণ করলেও মানিক বন্দ্যোপাধ্যায় আজও পাঠক ও সাহিত্যিকদের মনে অমর।