চট্টগ্রাম: আকবর শাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে ভোরে বিশেষ অভিযানে চারজন কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। অভিযানে শাপলা আবাসিক এলাকা ও আশেপাশের স্থানে ডাকাতি প্রস্তুতিতে লিপ্ত থাকার সময় তাদের ধরা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে শহিদুল ইসলাম জিহাদ (২২), মোঃ জিহাদ হোসেন প্রঃ বাক্কা (১৯), মোঃ ইমরান হোসেন (২৭), ও সোহেল (৩১)। তাদের হেফাজতে দেশীয় তৈরি এলজি, চায়নিজ চা-পাতি ও স্টিলের টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।

আকবর শাহ থানার মামলা নং-২৫ (ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০) এবং মামলা নং-২৬ (ধারা-19A/19(f) The Arms Act, 1878) অনুসারে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এটি চট্টগ্রাম শহরের নিরাপত্তা বাহিনীর সক্রিয় ভূমিকার প্রমাণ, যা সাধারণ জনগণের জন্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।