লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ আসাদুজ্জামান। আজ শনিবার (৩০ নভেম্বর ২০২৫) লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সার্কেল কর্মকর্তাগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় দিক–নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তোলা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক (এ–সার্কেল), সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন (বি–সার্কেল), ডিআইও-১ কর্মকর্তা এবং লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যরা।