সাতক্ষীরা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে দিনব্যাপী এসব কর্মসূচি আয়োজন করা হয়।

ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় বিকাল ৩টায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শত শত নারীর অংশগ্রহণে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিণী জয়নাব পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকাল ৩টা ৩০ মিনিটে খাজরা ইউনিয়নের চেউটিয়া এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে রাজাপুর–একসরা এলাকায় গিয়ে শেষ হয়। শোডাউন যাত্রাপথে রাস্তার দুই ধারে নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুসহ সকল শ্রেণির মানুষের ঢল নেমে আসে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তারা হাত নেড়ে শোডাউনের মিছিলকে স্বাগত জানান। পুরো এলাকা ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

পরবর্তীতে বিকাল ৪টায় আনুলিয়া হাজী মার্কেট এবং সন্ধ্যা ৬টায় একসরা বউবাজারে পৃথক দুটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং মাওলানা গাজী আব্দুর রশিদ ও মাওলানা আয়ুব আলীর সঞ্চালনায় পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি প্রভাষক শাহজাহান আলী, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, খাজরা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, আনুলিয়া চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম ও প্রভাষক দীপ্র কুমার মণ্ডলসহ অন্যান্যরা।