রাজীব আহমেদ | চট্রগ্রাম ব্যুরো চীফ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) থাকা জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়কে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদোন্নতির মাধ্যমে তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
বুধবার, ২৬ নভেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, হুমায়ুন কবিরের যোগ্যতা, কর্মদক্ষতা ও সফল নেতৃত্ব বিবেচনায় ডিআইজি পদে এই পদোন্নতি প্রদান করা হলো।
দৈনিক অনলাইন নিউজ পোর্টাল সারাদেশ ৭১ পরিবার এর পক্ষ থেকে জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর এই পদোন্নতি পুলিশ বাহিনীর সেবা, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।