মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহরুল ইসলামের সভাপতিত্বে এবং এলডিডিপি প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে চলমান উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি ও কৃষক সহায়তা বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান এবং উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মো. সায়েদুর রহমান।
এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় জাতের উন্নয়ন ঘটালে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং গ্রামের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।