ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। এই বর্বর গণহত্যায় অসংখ্য শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে।

আলজাজিরা সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাজার কিছু শিশু তাদের বাবা-মা হারানোর অভিজ্ঞতা বর্ণনা করছে। একজন শিশু জানান, তার বাবা-মা দুজনই মারা গেছে। অন্য একটি ছেলে শিশুর বাবা ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে। মেয়েটি জানায়, তার বাবা নাবলুসে কাঠ কুড়াতে গিয়ে নিহত হয়েছেন।

এই শিশুদের কথায় প্রকাশ পায়, তারা এখনও বুঝতে পারেনি কী হারিয়েছে। ছোট ছোট এই শিশুরা তাদের বাবা-মায়ের অনুপস্থিতি এবং জীবনের এই অন্ধকার সময়ে যন্ত্রণার কথা শেয়ার করছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক চাপ না থাকায় এই হত্যাযজ্ঞ চলছেই। শিশুদের কন্ঠে প্রকাশিত এই হৃদয়বিদারক কাহিনি পুরো বিশ্বের মানবিক দায়বোধকে স্পর্শ করছে।