ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় জাতীয় মজুরি কমিশন ভুক্ত শ্রমিকদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে গেট মিটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটক—টাইম অফিসের সামনে—শ্রমিক ইউনিয়ন সিবিএ বি-৮০-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শাহ আলম এবং সঞ্চালনা করেন সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসার। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যামিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি ও সিবিএ বি-৮০-এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ৫ ভাগ ও ১৫ ভাগ বিশেষ সুবিধা কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি তোলেন। এছাড়া বন্ধ থাকা ছাতক সিমেন্ট কারখানা দ্রুত চালু করা এবং “এক কর্পোরেশন, এক কমিশন” বাস্তবায়নের আহ্বান জানান নেতৃবৃন্দ।

গেট মিটিং ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিবিএ কার্যকরী সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উৎপাদন বিভাগের মফিজুর রহমান শাহিন এবং কারিগরি বিভাগের শামছুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবুসুফিয়ান বাবুলসহ অন্যান্য শ্রমিকরা