গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকার বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার রাতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয় এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ইমাম ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।