ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন আবারও মানবিক উদ্যোগের পরিচয় দিয়েছেন। আর্থিকভাবে অস্বচ্ছল দুই শিক্ষার্থী ছয় মাসের টিউশন ফি দিতে না পেরে শিক্ষা জীবন চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিল। বিষয়টি জানতে পেরে ১৮ নভেম্বর তিনি নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
বন্ধুদের মাধ্যমে শিক্ষার্থীদের অসচ্ছলতার কথা জানার পরই তিনি দ্রুত সহায়তার ব্যবস্থা করেন। ছাত্ররাজনীতির পাশাপাশি মামুন হোসেন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থাকার জন্য পরিচিত।
তিনি জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।