রাজীব আহমেদ, চট্টগ্রাম ব্যুরো চীফ
চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বন্দরনগরীর নেভী হসপিটাল এলাকার বাসমতী রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোসলেহউদ্দিন বাহার এবং সঞ্চালনা করেন উপ-সম্পাদক বাবুল হোসেন বাবলা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক মো. রাশেদুল হক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক হাজী মো. নুরুজ্জামান, দক্ষিণ হালিশহর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহেদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম দিদারুল আলম, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, এডভোকেট আবু হানিফ নিহাদ, বিশু কুমার বৈদ্য, এনডিএম যুব আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম বি এইচ চুন্নু খান, দুর্বীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন, রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. এস এম এমরান, ডা. আহসান হাবিব, মো. বেলাল হোসেন, ডা. ইউসুফ, ডা. মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম ভুঁইয়া, রায়হান সাদ্দাম, দেলোয়ার হোসাইন, কবি ও লেখক সোমা মুৎসুদ্দি, কাজী শারমিন আক্তার, কাজী রফিকুল ইসলাম, জাহেদুল, দিনা আক্তার, নিরব, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান, মাহাবুব হাসান মিলন, ইসমাইল, নুরুল ইসলাম খান, মো. ইমরুল, রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা পত্রিকার অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের সামাজিক দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
শেষে কেক কেটে দৈনিক আজকের মানব সময় পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।