পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর প্রতিনিধি মোং ইব্রাহিম হাওলাদার জানান, আজ ২০ ডিসেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের প্রবল দুলুনিতে মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে ছুটে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন পর এমন তীব্র দুলুনি অনুভব করেছেন তারা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমার জীবনে প্রথম এত জোরে ভূমিকম্প টের পেলাম। মাথা ঝিম ধরে যায়, শরীর কাঁপছিল। আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ হয়নি।”
দুলুনির কারণে বেশ কয়েকটি বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে এবং কিছু স্থানে আসবাবপত্র নড়ে যায়। বহুতল ভবনে থাকা মানুষ আতঙ্কে দ্রুত নিচে নেমে আসে। কোথাও কোথাও দেয়ালে ফাটল, রাস্তায় গাড়ি ছিটকে পড়া এবং হালকা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রা ও উৎসস্থল বিষয়ে নিশ্চিত হতে আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ভূমিকম্পের আগাম সতর্কবার্তা বা জরুরি বার্তা টেলিভিশন ও গণমাধ্যমে প্রচার করা হলে সাধারণ মানুষ আরও সচেতন থাকতে পারত।