ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি, তুখোড় ছাত্রনেতা ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব সহঅধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন— সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
সাবেক এমপির ব্যক্তিগত সহকারী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার ধানের শীষের সাধারণ সমর্থক ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।