মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাটিনওদা-দিয়াবাড়ী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী নূরানী তা’লীমুল কোরআন আব্বাসীয়া মাদ্রাসাতে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এলাকায় একটি বিশ্বস্ত শিক্ষা কেন্দ্র হিসেবে সুপরিচিত।
এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে প্লে থেকে নার্সারি, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ এবং নূরানী কিন্ডারগার্টেন শাখা পর্যন্ত পাঠদান করা হয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশের পাশাপাশি আধুনিক শিক্ষার সাথে ইসলামিক মূল্যবোধের সমন্বয় ঘটানোই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি কাজী নাসির উদ্দিন (সা’দ) বলেন, “আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা ধর্মীয় জ্ঞান ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ হবে।”
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে:
মোবাইল: ০১৯৯৩৮০২২৭১, ০১৬১৯২২০১২৫