পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে দেনার দায়ে কামাল উদ্দিন (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর পাড়া গ্রামের জেবর মুল্লুকের ছেলে কামাল উদ্দিন ১৯ নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির পাশের কবরস্থানে একটি গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, কামালের বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে। সম্প্রতি দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, দেনার বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

খবর পেয়ে পটিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু চাকমা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেনার দায়েই যুবকটি আত্মহত্যা করেছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসে