বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিস কুমার দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং লামা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ ফজর আলী, সদর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মোজ্জামেল হক, এবং লামা সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তারা শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান।