আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও একাধিক পথসভা করেছেন।

সকাল ১০টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। এটি খাজরা, আনুলিয়া হয়ে প্রতাপনগরে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালীন “দাঁড়িপাল্লা” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দুই পাশে নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধরা দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

শোডাউন শেষে মুহাদ্দিস রবিউল বাশার আনুলিয়া ও প্রতাপনগরে পৃথক দুটি জানাজায় অংশ নেন। দুপুর ২টায় প্রতাপনগর পি. এম. স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকাল ৩টায় প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ময়দানে হাজারো নারীর উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিণী জয়নাব তাহেরা, উপজেলা মহিলা দায়িত্বশীলা শরীফা মনির, খায়রুন্নেসা ও প্রভাষক দীপ্র কুমার মণ্ডল প্রমুখ।

বিকাল ৪টায় তালতলা বাজারে ও সন্ধ্যা ৬টায় নাকনা-দশহালিয়া খেয়াঘাট চত্বরে পৃথক দুটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার। এসব সভায় উপস্থিত ছিলেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, অধ্যক্ষ সোহরাফ হোসেন, অধ্যক্ষ মজিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই শোডাউন ও পথসভায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।