বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক মুহূর্ত। বড় জয় নিয়ে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ। শনিবার (৮ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয় সংস্থাটির কংগ্রেস ও নির্বাচন, যেখানে ২৯-৯ ভোটে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে পরাজিত করে এশিয়ান আর্চারির শীর্ষ পদে আসীন হন তিনি।এটি বাংলাদেশের জন্য গর্বের এক অর্জন—এই প্রথম কোনো বাংলাদেশি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন। কাজী রাজীব উদ্দীন আহমেদ এর আগে বিদায়ী কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরেই দুই যুগ আগে দেশে আর্চারি খেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বাংলাদেশ আর্চারিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাঁর উদ্যোগে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। আজ জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধনও হয়েছে জাঁকজমকভাবে।
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এটি এক অনন্য অর্জন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্ বাড়িয়ে তুলেছে।