ঝালকাঠি প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া পাইলট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলেই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাড. মাহেব হোসেন ও ছাত্রনেতা ব্যারিস্টার জাকারিয়া। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। সভা সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিন সেনা ও জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।