পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় তিনটি গাড়ির চালককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

গত ৫ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও প্রাসঙ্গিক কাগজপত্র যাচাই করা হয়।

এসময় ট্যাক্স টোকেনবিহীন তিনটি গাড়ির চালককে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন,

“সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”