কুমিল্লা প্রতিনিধি :

ওয়ান-ইলেভেনের সেই দুঃসময়ে যখন অনেক নেতা গণমাধ্যমে কথা বলতে ভয় পেতেন, অনেকে মোবাইল ফোন বন্ধ রাখতেন—তখনও দৃঢ় সাহস ও দায়িত্ববোধ নিয়ে বিএনপির হয়ে মাঠে ছিলেন জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পাশে থেকে তিনি দলকে সংগঠিত রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে কখনোই রাজপথ থেকে সরে যাননি তিনি। ঢাকার রাজপথে বিএনপির কর্মসূচি, মিছিল ও আন্দোলনে সবসময়ই সক্রিয় উপস্থিতি ছিল তার। দমন-পীড়নের ভয় উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির নেতা।

দলের একাধিক নেতার ভাষ্যমতে, বিএনপির ইতিহাসে এমন কোনো আন্দোলন নেই যেখানে মনিরুল হক চৌধুরী রাজপথে ছিলেন না। দলের দুঃসময়ে নির্ভীক নেতৃত্ব, ত্যাগ ও আদর্শে তিনি আজ বিএনপি নেতা-কর্মীদের প্রেরণার প্রতীক হিসেবে পরিচিত।

ঢাকার রাজপথে বিভিন্ন সময়ের আন্দোলন ও কর্মসূচিতে মনিরুল হক চৌধুরীর উপস্থিতি দলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।