কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় নগরীর আইটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগরীর সেক্রেটারি মো. মাহবুবর রহমান। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোছলেহ উদ্দিন, মহানগরী জামায়াত নেতা নুরে আলম বাবু, ইসরাফিল আলম ও আমিনুল ইসলাম সোহেল।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের স্মরণে পালিত হয়। কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত ওই গণঅভ্যুত্থান খালেদ মোশাররফের তিনদিনব্যাপী সামরিক অভ্যুত্থানের অবসান ঘটায়। এ বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ সময় দেশের শান্তি, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়।