হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় পাটগ্রাম মোড় থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা এবং সঞ্চালনা করেন গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, মুক্তিযোদ্ধা ও যুবদল নেতা রেজাউল হাসান রত, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ এবং বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সৌরভ মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তাঁরা ‘গণতন্ত্র মুক্তি পাক, সৈরাচার নিপাত যাক’—এই স্লোগানে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।