মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজনটি এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছে।
৫ নভেম্বর বুধবার পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজন কুমার মণ্ডল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কান্ঠাপাড়া যুব সমাজ। পূজা চলবে ৫, ৬ ও ৭ নভেম্বর— টানা তিন দিন ধরে অনুষ্ঠিত হবে পূজাঞ্জলি, আরতি, ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছরের ন্যায় এবারও পূজার মণ্ডপে ছিল প্রমীলা দর্শকসহ নানা বয়সী মানুষের উপস্থিতি। নান্দনিক সাজসজ্জা, আলোকসজ্জা এবং সঙ্গীতানুষ্ঠানে মুখরিত ছিল পুরো কান্ঠাপাড়া এলাকা। স্থানীয়দের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও সার্থক।