নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮ নং সিংরইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইস্তেহারুল করিম টিপু সুলতান।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদস্য সারোয়ার ভুইয়া পলাশ, আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
কর্মী সম্মেলনের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে বলে আয়োজকরা