কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
‘দেশ বদলাও, পৃথিবী বদলাও’ প্রতিপাদ্যে বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
এছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার আলম গাজী, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহকারী পরিচালক নুরুল ইসলাম ও সাইফুদ্দিন আহমেদ, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ হারুন, যুব প্রশিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ শক্তি। যে কোনো কাজ শুরু করার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হয়ে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন