চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো—উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়া ঘোনা এলাকার আব্দুল্লাহর ছেলে মো. আরফান (২০) এবং সোবহান সওদাগর বাড়ীর নেজাম উদ্দিনের ছেলে মো. মিরাজ উদ্দিন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি দল আকস্মিকভাবে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বাধা দেওয়ায় স্থানীয় শ্রমিক সংগঠনের এক নেতা হামলার শিকার হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।”

ঘটনা সম্পর্কে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।