কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছোট ছোট টিম গঠন করে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, সম্পাদক ওবায়দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল মজুমদারসহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক