চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের সফল অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সার্জিকেল মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কোতোয়ালী থানার ৬নং হাজারী লেইন মসজিদ গলিতে মামলার বাদী মোঃ ইসমাইল (২৫)-এর ভাড়াকৃত সার্জিকেল মালামালের গোডাউন থেকে গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে পরদিন দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন আইটেম চুরি হয়।
এ ঘটনায় বাদী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে কোতোয়ালী থানায় মামলা নং-৫৩, ধারা ৪৬১/৩৮০ পেনাল কোডে অভিযোগ দায়ের করেন।

পরে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আজহারুল ইসলাম ও এসআই শরীফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুই আসামী— মোঃ মেহরাজ আলম তাহিন (১৯) এবং সীমান্ত দাশ (২১)-কে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে পুলিশ নিম্নোক্ত চুরি হওয়া পণ্য উদ্ধার করে—
১️⃣ স্যাভলন টুইংকেল বেবী ডাইপার – ১৮ কেস
২️⃣ ফ্রিডম সেনিটারি ন্যাপকিন – ২০ কার্টুন
৩️⃣ নিউ কেয়ার বেবী ওয়াইপস – ৭ প্যাকেট
৪️⃣ বিভাচেক ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপস – ১০ বক্স
৫️⃣ টসিবা থার্মোমিটার – ৩ বক্স
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামাল মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।