ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি খাল দখলের মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালিয়াপাড়া খালপাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই মিথ্যা প্রতিবেদনের কঠোর নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “খালটি নামমাত্র সরকারি হলেও এর জমির মালিক স্থানীয়রা। বর্ষাকালে অল্প পানি থাকলেও শুষ্ক মৌসুমে এটি প্রায় শুকিয়ে যায়। স্থানীয় কৃষকরা খালপাড়ের জমিতে মাছের চাষ করেন, যা খালের স্বাভাবিক প্রবাহে কোনো বাধা সৃষ্টি করে না।”

তিনি আরও অভিযোগ করেন, “রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিকের মাধ্যমে আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এই সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— মোঃ শাহজাহান মুন্সী, কালিপদ সরকার, মান্নান খালাসী, ও অলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনের শেষে সৈয়দ টুটুল হোসেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান