কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় পদুয়ারবাজার বিশ্বরোডে হোটেল নূরজাহান সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ খোকা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে যুব সমাবেশের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর দক্ষিণ (১৯-২৭ ওয়ার্ড) যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যুবদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সংগ্রামী ভূমিকা পালন করবে।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি পদুয়ারবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।