গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে জাতীয় ছাত্রসমাজের ইউনিয়ন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: কাওছার আজম হান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: সুজা মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মো: মোসলেম মিয়া, জাতীয় ছাত্রসমাজ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মো: আরাফাত সুজন, দহবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: হাসু মন্ডল, রামজীবন ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজের সিনিয়র সহসভাপতি মো: মাজারুল ইসলাম এবং জাতীয় যুবসংহতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ আরও অনেকে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রসমাজ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় ছাত্রসমাজ রামজীবন ইউনিয়ন শাখার সভাপতি মো: রেজাউল করিম।

পরিশেষে নবগঠিত ইউনিয়ন কমিটির দায়িত্ব তুলে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।