এমরান হোসাইন: চট্টগ্রাম
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ধর্ষণ ও গুমের ঘটনায় দেশজুড়ে সৃষ্ট অরাজকতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান। সমাবেশে সঞ্চালনা করেন মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার।
বক্তারা বলেন, “যেভাবে রাজনৈতিক দল ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই উগ্র সংগঠন ইসকনকেও আইনের আওতায় আনা প্রয়োজন। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ধর্ষণ ও গুমের ঘটনায় জড়িত, ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের ওপর হামলা চালাচ্ছে। তাই সরকারকে দ্রুত এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির মুনির, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আনাস বিন আব্বাস এবং অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া বিকল্প নেই।