ঝালকাঠি প্রতিনিধি:
অদ্য ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে ঝালকাঠি জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার, ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের আওতাধীন সকল থানার অপরাধ পরিসংখ্যান ও মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় তদন্তের মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ জনগণ দ্রুত সেবা পেতে পারেন।”

সভায় মাদক উদ্ধার, চুরি-ডাকাতি, সাইবার ক্রাইম, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধসহ ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি, এবং জেলার সকল থানা ও তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জগণ।

সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়