সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় চাপড়া বাসস্ট্যান্ডে দিবসটি পালন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলিফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয় ইকবাল, সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক রাসিফ ইকবাল উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন, আনুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ, জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ ও মহিলা নেত্রী সাথী খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলিফ হোসেন বলেন, “জাতীয় পার্টি বানের জলে ভেসে আসা কোনো দল নয়, যাকে আপনি ইচ্ছা করলে নিষিদ্ধ করতে পারেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টিকে ব্যবহার করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।”

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।