বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, গজালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ২৩ অক্টোবর ২০২৫ তারিখে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মংক্যচিং চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, গজালিয়া ইউনিয়ন বিএনপি। তিনি বলেন, “আজকের এ সভা কেবল পরিচিতির নয়, এটি ঐক্যের প্রতীক। গজালিয়ার প্রতিটি কৃষককে সংগঠনের সঙ্গে যুক্ত করে কৃষকদলকে আরও শক্তিশালী করতে হবে।”

সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ইব্রাহিম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা। তিনি বলেন, “বাংলাদেশের কৃষক এখন কষ্টে আছে, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কৃষককে রাষ্ট্রের মেরুদণ্ড বলেছেন, আমরাও তাঁর আদর্শে কৃষকের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ আমির হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা। তিনি বলেন, “আপনারাই দেশের প্রাণ, আপনার পরিশ্রমেই বাংলাদেশ টিকে আছে। অথচ ফসলের ন্যায্য মূল্য আপনি পান না— এই অবিচার চলতে দেওয়া যায় না। কৃষকের ঘরে সুখ ফেরাতে হলে কৃষকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষককে রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের পাশে থেকেছেন, আর আজ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কৃষকদল নতুন করে কৃষককে রাষ্ট্রের উন্নয়নের কেন্দ্রে ফিরিয়ে আনতে কাজ করছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোয়াইসে মং মার্মা (সিনিয়র যুগ্ম আহবায়ক) ও মোঃ মিজানুর রহমান কাজী (যুগ্ম আহবায়ক), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা। তাঁরা বলেন, “কৃষকদল হলো তৃণমূল কৃষকের কণ্ঠস্বর। প্রতিটি ওয়ার্ডে কৃষকদের সংগঠন শক্তিশালী করতে হবে, কারণ কৃষকদলই কৃষকের দাবি ও মর্যাদার প্রতীক।”

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ অজিউল্লাহ, আহবায়ক, গজালিয়া ইউনিয়ন কৃষকদল, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল কাদের, সদস্য সচিব, গজালিয়া ইউনিয়ন কৃষকদল। তাঁরা বলেন, “গজালিয়ার প্রতিটি কৃষকই আমাদের শক্তি। ঐক্যবদ্ধ কৃষকদলই কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনবে।”