মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ-২০২৫।
২২ অক্টোবর বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশরফ শিকদার, আব্দুল হক, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান খান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন,

> “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

 

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।