বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুর উপজেলা চত্বরের আঙ্গিনা, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ, বৃহত্তর ঝিটকা অঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মূল ফটকে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান শিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন ও মাসুম শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক হান্নান মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকিল মোল্লা। এছাড়া বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো হরিরামপুরেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।