ঝালকাঠি | ৩০ আগস্ট ২০২৬ঃ ঝালকাঠিতে সমাজকর্মীদের দক্ষতা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে সমাজকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টায় ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি হলরুমে বাংলাদেশ হিউম্যান রিসোর্ট ম্যানেজমেন্ট একাডেমি, ঝালকাঠি সদর উপজেলার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
একাডেমির সদর উপজেলা পরিচালক মাওলানা মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ কাওছার হোসাইন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মানবসম্পদ বিভাগের দায়িত্বশীল অধ্যাপক ইদ্রিস আলী মিনা।
প্রশিক্ষণের শুরুতে কুরআন থেকে দারস পেশ করেন জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল মাওলানা হেমায়েত উদ্দিন।
প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল থেকে আগত প্রশিক্ষক অধ্যাপক মোশাররফ হোসেন এবং ঝালকাঠির প্যানেল ট্রেইনার মনির ইউ জামান।
প্রশিক্ষণে বক্তারা সমাজকর্মীদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত দুর্বলতা দূর করে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রশিক্ষণে একাডেমির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মিজানুর রহমান, জসিম খান, এস এম মনির ও কে এম মামুন উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সমাজকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।