চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় একটি বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সিমা আক্তার বাদী হয়ে আকবরশাহ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই দুপুরের দিকে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকার ও-ব্লক, খন্দকার বিল্ডিংয়ের পাশে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন সিমা আক্তার।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা সিমা আক্তারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সিমা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনার সঙ্গে আলী রুবেল ও রনি মিয়া জড়িত। তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের ০১৮২৫৩৯৯৬৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলী রুবেল ও রনি মিয়ার বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।