নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশহাটী বাজারে শনিবার রাতে একটি মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব-বাশহাটী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ আছমা আক্তারের নামে বাশহাটী বাজারে ৭ শতাংশ জমি রয়েছে, যেখানে একটি মার্কেট নির্মিত হয়েছে। উক্ত মার্কেটে ৮টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছেন।
দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে সাইফুল ইসলাম তার ভাড়াটিয়া আব্দুল জলিলের হোটেলে অবস্থানকালে দুলাল মিয়ার পুত্র ফারুক মিয়া (২৭) ও তার সহযোগীরা পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি, দা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে দোকান ভাঙচুর করে এবং সাইফুল ইসলামকে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলার সময় দোকানের খাবার নষ্ট হয় এবং সারাদিনের বেচাকেনার টাকা হারিয়ে যায়।
ঘটনায় সাইফুল ইসলাম ও তার স্ত্রী আছমা আক্তার আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের হামলা শুধু ব্যবসার ক্ষতি করে না, সমাজে অশান্তিও সৃষ্টি করে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে